ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

জেলেনস্কির নেদারল্যান্ডস আকস্মিক সফর


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৪ মে, ২০২৩, ১১:০৫ এএম

জেলেনস্কির নেদারল্যান্ডস আকস্মিক সফর

 জেলেনস্কির নেদারল্যান্ডস আকস্মিক সফর

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক অঘোষত সফরে নেদারল্যান্ডসে গেছেন। এ সফরকালে তিনি দেশটিতে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) এবং ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে । স্থানীয় গণমাধ্যম এ খবর জানায়।

ডাচ বার্তা সংস্থা এএনটি জানায়, ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে নরডিক দেশগুলোর শীর্ষ সম্মেলনে যোগদানের পর জেলেনস্কি বুধবার রাতে আমস্টারডামের শচিফোল বিমানবন্দরে অবতরণ করেন। ডাচ সরকারী বিমান ইউক্রেনের প্রেসিডেন্টকে পোলান্ডের বিমান বন্দর থেকে হেলসিংকিতে নিয়ে যায়।

গত মার্চ মাসে আইসিসি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিনের বিরুদ্ধে গেপ্তারি পরোয়ানা জারি করে। ইউক্রেনের শিশুদেরকে অবৈধভাবে নির্বাসনে পাঠানোর যুদ্ধাপরাধের দায়ে তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করে আদালত। রাশিয়া আইসিসিরি সদস্য নয়। মস্কো ইউক্রেনে কোন নৃশংসতা চালানোর কথা অস্বীকার করে আইসিসিরি পরোয়ানাকে প্রত্যাখ্যান করেছে।

খবরে বলা হয়েছে, জেলেনস্কি হেগে ‘ইউক্রেনে ন্যায় বিচার ছাড়া কোন শান্তি ফিরে আসবে না’ শীর্ষক বক্তব্য প্রদান করবেন। তিনি দেশটি পার্লামেন্ট সদস্যদের সঙ্গেও কথা বলবেন বলে জানা গেছে।

এনবিএস/ওডে/সি