ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ওয়েস্ট ইন্ডিজ এ’ দলের বিরুদ্ধে নেতৃত্বে আফিফ হোসেন, দল ঘোষণা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৪ মে, ২০২৩, ১১:০৫ এএম

ওয়েস্ট ইন্ডিজ এ’ দলের বিরুদ্ধে নেতৃত্বে আফিফ  হোসেন, দল ঘোষণা

 ওয়েস্ট ইন্ডিজ এ’ দলের বিরুদ্ধে নেতৃত্বে আফিফ  হোসেন, দল ঘোষণা

পারফরম্যান্সে ভাটা পড়ায় কদিন আগে বাংলাদেশ ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল থেকে জায়গা হারিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। জাতীয় দলের বাইরে থাকায় এই সময়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলছেন তিনি। আবাহনী লিমিটেডের হয়ে দারুণ ছন্দেও রয়েছেন বাঁহাতি এই ব্যাটার।

তিন হাফ সেঞ্চুরিতে ১১ ম্যাচে ৩৩৫ রান করেছেন আফিফ। এমন পারফরম্যান্সের পর ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দেয়া হয়েছে তাকে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৬ মে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের এক নম্বর গ্রাউন্ডে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৩ মে নম্বর গ্রাউন্ডে হবে পরের টেস্ট। ৩০ মে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে মাঠে নামবে দুই দল। ম্যাচটি হবে এক নম্বর গ্রাউন্ডে। ৩ জুন বাংলাদেশ ছাড়বে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড- আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব এবং রিপন মণ্ডল।

এনবিএস/ওডে/সি