ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ওআইসির জরুরী বৈঠকে সুদান সংঘাত অবসানের আহ্বান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৪ মে, ২০২৩, ০৩:০৫ পিএম

ওআইসির জরুরী বৈঠকে সুদান সংঘাত অবসানের আহ্বান

 ওআইসির জরুরী বৈঠকে সুদান সংঘাত অবসানের আহ্বান

ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) গত বুধবার জেদ্দায় সুদান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এক জরুরী বৈঠকে মিলিত হয়। সুদানে যুদ্ধে শত শত মানুষ নিহত হওয়ার পর এ বৈঠক অনুষ্ঠিত হল।

সৌদি আরবের আমন্ত্রনে এ বৈঠক অনুষ্ঠিত হলো। বর্তমানে ওআইসি’র নির্বাহী কমিটির চেয়ারম্যান হলো রিয়াদ। বৈঠকে সুদানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে শান্তিপূর্ণ পন্থায আলোচনার মাধ্যমে এ সংঘাত নিরসনের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

সৌদি প্রেস এজেন্সি জানায়, গত মঙ্গলবার সুদান বলেছে, সংঘাতে দেশটিতে ৫৫০ জন নিহত ও ৪৯২৯ জন আহত হয়েছে এবং অন্তত তিন লাখ ৩৪ হাজার মানুষ দেশটির অভ্যন্তরে বাস্তচ্যূত হয়েছে। এ ছাড়া হাজার হাজার মানুষ প্রতিবেশি দেশগুলোতে পালিয়ে গেছে।

বৈঠকের শুরুতে ওআইসির মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা বলেন, ‘আপনাদের সুপারিশ অনুযায়ী আমরা কাজ করবো এবং দেশটিতে যুদ্ধ বন্ধে সম্ভব সব উপায়কে কাজে লাগাবো। তিনি বলেন, উপযুক্ত সময়ে ওআইসি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল সুদানে পাঠাবে এবং সব ধরণের মানবিক সহায়তা প্রদান করবে।

সংঘাত বন্ধে তিনি যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, সুদানে স্থিতিশীলতা লক্ষ্য অর্জনে অবদান রাখার অংশ হিসেবে তিনি ওআইসির সদস্য রাষ্ট্রগুলো, আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে আলোচনা করবেন।

ওআইসি মহাসচিব বলেন, তারা ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং শান্তিপূর্ণ পন্থায় সুদানি জনগণের লক্ষ্য অর্জনের জন্য শরিকদের সঙ্গে কাজ করে যাবেন।

এনবিএস/ওডে/সি