এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৪ মে, ২০২৩, ০৬:০৫ পিএম
উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তানের ৬ সেনা নিহত
সেনাবাহিনীর পক্ষ থেকে বৃহস্পতিবার বলা হয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় ভয়াবহ বন্দুকযুদ্ধে ছয়জন পাকিস্তানি সেনা ছাড়াও তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে।
আইএসপিআরের গণসংযোগের বিবৃতিতে বলা হয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের দিরদুনি এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনজন নিহত ছাড়াও আহত হয়েছে দু’জন সন্ত্রাসী।
সেনাবাহিনীর জনসংযোগের বিবৃতিতে আরো বলা হয়, অকুস্থলে তল্লাশি অভিযান চালানো শুরু হয়েছে। খতিয়ে দেখা সেখানে হুমকির মতো আর কিছু আছে কিনা। এলাকাটিতে পাওয়া যে কোন সন্ত্রাসীকে নির্মূল করার জন্য এলাকার স্যানিটাইজেশন করা হচ্ছে।
দেশ থেকে সন্ত্রাস নির্মূলের প্রত্যয় নিয়ে বিবৃতির উপসংহার টানা হয়। গত সপ্তাহে তিনটি পৃথক ঘটনায় আরো তিনজন সেনা নিহত হয়েছে। খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত জেলায় এসব ঘটনা ঘটে।
এনবিএস/ওডে/সি