এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৫ মে, ২০২৩, ০২:০৫ পিএম
রাসেল-নারিনে অন্ধ কলকাতা নাইট রাইড্রার্স
কলকাতা নাইট রাইডার্সের দলে স্পিনার হিসেবে পরিচিত মুখ সুনীল নারিন। যার সঙ্গে দীর্ঘদিন একাদশের জায়গা পাওয়ার জন্য লড়াই করতে হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ক্যারিবীয়ান এই অলরাউন্ডারকে ধরে রাখতে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়কে ছেড়ে দিতেও ভাবেনি কলকাতা।
২০১২ ও ২০১৪ আইপিএল শিরোপা জিততে অনেক ভূমিকা পালন করেছিলেন সাকিব। তবে বার বার সাকিবের পারির্বতে নারিন ছিলো কলকাতার অটোচয়েস। সাদা-মাটা পরফরম্যান্সে কলকাতা নাইট রাইড্রার্সেও ম্যানেজমেন্টের মন জয় করা নারিন, চলতি আসরে ৮ ম্যাচ খেলে মাত্র ১৪ রান করেছেন। পেরোতে পারেনি দুই অংকের কোটা।
এ ছাড়া ৯ ম্যাচে বোলিং করে ৭ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। পারফরম্যান্সের নিরিখে মোটেই ছাপ ফেলতে না পারা এই ক্যারিবিয়ানের ৮ দশমিক ৮১ ইকোনমি রেটে বোলিং গড় ৪০ দশমিক ২৮।
অন্যদিকে দলের আরেক আটো চয়েস আন্দ্রে রাসেল শেষ দুই ম্যাচে ভালো শুরু করলেও শেষ পর্যন্ত ইনিংস বড় করতে পারেনি এই ক্যারিবীয়ান অলরাউন্ডার। বল হাতেও এবারের আসরে কলকাতার ভরসা হতে পারেন তিনি।
রাসেল-নারিনের পারফরম্যান্স নিয়ে দর্শকদের মাথাব্যথা থাকলেও কলকাতা ম্যানেজমেন্ট অন্ধ। দলের অবস্থান যেমনই হোক না কেনো রাসেল-নারিন কলকাতার অটোচয়েস।
এনবিএস/ওডে/সি