এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৫ মে, ২০২৩, ০৬:০৫ পিএম
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
স্থানীয় সময় শুক্রবার ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির ইশিকাওয়া প্রিফেকচার। স্থানীয় সময় দুপুর ২টা ৪২ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়।
এর উৎপত্তিস্থল ছিল জাপান সাগরের তীরবর্তী নোটো উপদ্বীপের ইশিকাওয়া প্রিফেকচারের দক্ষিণ প্রান্ত। যা জাপানের রাজধানী টোকিও থেকে ৩০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় বেশ কয়েক জন আহত হয়েছে। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে একজন মারাও গিয়েছে। এছাড়া বেশ কিছু ভবন ধ্বসে পড়েছে।
জাপানের মিটিওরোলজিক্যাল এজেন্সি জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে কোনো সুনামির সৃষ্টি হবে না। তবে ইশিকাওয়া প্রিফেকচারের আশপাশের সমুদ্র পৃষ্ঠের ঢেউয়ের উচ্চতা ১০ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
এনবিএস/ওডে/সি