এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৬ মে, ২০২৩, ১১:০৫ এএম
অস্ত্রবিরতির বাড়ানোর আলোচনার জন্য সৌদিতে সুদান আর্মির দূত
সুদানের সেনাবাহিনী বলেছে, তাদের প্রতিপক্ষ র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আর এস এফ)এর সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য তারা সৌদি আরবে দূত পাঠিয়েছে।
গত বুধবার সাউথ সুদান যে ৭ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তার প্রতি সুদানের নিয়মিত সেনাবাহিনী সমর্থন জানিয়েছে। কিন্তু শুক্রবার সকালে আরএসএফ জানায়, মার্কিন-সৌদি মধ্যস্থতায় এরআগে যে যুদ্ধবিরতি হয় তার মেয়াদ আরো তিন দিন বাড়াচ্ছে তারা। গত ১৫ এপ্রিল সুদানে যুদ্ধ শুরু হওয়ার পর দু’পক্ষ কয়েকবার যুদ্ধবিরতিতে সম্মত হয় কিন্তু তার একটিও পালিত হয়নি।
এনবিএস/ওডে/সি