ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বঙ্গবন্ধুর নামে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে হ্যান্ডবল টুর্নামেন্ট


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৬ মে, ২০২৩, ১০:০৫ পিএম

বঙ্গবন্ধুর নামে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে হ্যান্ডবল টুর্নামেন্ট

 বঙ্গবন্ধুর নামে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে হ্যান্ডবল টুর্নামেন্ট

 আন্তঃর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় তৃতীয়বারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে হ্যান্ডবলের আন্তর্জাতিক আসর ৪ জাতির ‘বঙ্গবন্ধু আইএইচএফ ট্রফি নারী (ইয়ুথ ও জুনিয়র) টুর্নামেন্ট।

আগামী ১৩-১৭ মে অনুষ্ঠিতব্য পল্টনস্থ শহীদ ক্যাপ্টেনম এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল এবং মালদ্বীপ এবারের আসরে অংশ নেবে।

টুর্নামেন্ট সামনে রেখে আজ পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

এসময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, সাবেক সিনিয়র সচিব ড. জাফর উদ্দিন, হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল, ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, বঙ্গবন্ধু আইএইচএফ ট্রফি টুর্নামেন্টের মিডিয়া কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দীন মো. আলমগীর, টুর্নামেন্টের মিডিয়া কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আইএইচএফ ট্রফি। ২০১৬ সালে ৬ দেশের অংশগ্রহণে সবশেষ অনুষ্ঠিত হয়েছিল আসরটি। এরপর করোনা ভাইরাসসহ নানা কারণে টুর্নামেন্টটি হয়নি।

এনবিএস/ওডে/সি