এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৮ মে, ২০২৩, ০৪:০৫ পিএম
ভারতে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত, ৩ গ্রামবাসী নিহত
ভারতের আরেকটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় নিহত হয়েছেন ৩ জন। নিহত তিনজনই গ্রামবাসী। অবশ্য বিমান থেকে পাইলট বের হয়ে আসতে পেরেছেন। আজ সোমবার (৮ মে) রাজস্থান রাজ্যে এই ঘটনা ঘটে। কর্মকর্তারা একথা জানিয়েছে।
রাজস্থানে হনুমানগড়ের এক গ্রামের বাড়ির ওপর মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তিনজন গ্রামবাসী নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানান। তবে বিধ্বস্ত হওয়ার আগে পাইলট প্যারাসুটের সাহায্যে অবতরণ করতে সমর্থ হন। এ সময় তিনি সামান্য আহত হন।
এনবিএস/ওডে/সি