ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইস্তাম্বুলে এরদোগানের নির্বাচনী সমাবেশে ১৭ লক্ষাধিক মানুষ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৮ মে, ২০২৩, ০৪:০৫ পিএম

ইস্তাম্বুলে এরদোগানের নির্বাচনী সমাবেশে ১৭ লক্ষাধিক মানুষ

 ইস্তাম্বুলে এরদোগানের নির্বাচনী সমাবেশে ১৭ লক্ষাধিক মানুষ

তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন ১৪ মে। নির্বাচনের এক সপ্তাহেরও কম আগে গত রোববার ইস্তাম্বুলে এরদোগানের এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ১৭ লাখেরও বেশি মানুষ যোগদান করেন বলে একজন কর্মকর্তা একথা জানান।

এরদোগান সমবেত জনতাকে স্বাগত জানিয়ে বিগত ২১ বছরে তার সরকারের অর্জিত বিভিন্ন সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, গত দু’দশকে তার সরকার জাতীয় আয় তিন গুণ বৃদ্ধি করেছে।

এরদোগান বলেন, গত ২১ বছরে আমরা জনগণের চাকুরি ও খাদ্যের ব্যবস্থা করেছি। ২ কোটি ১০ লাখ মানুষের চাকুরির ব্যবস্থা করেছে সরকার। এ সময়ে আমরা এক কোটি ৫ লাখ বাড়ি নির্মান করেছি।

প্রেসিডেন্ট এরদোগান নিজস্ব তৈরি ড্রোন ও কম্বাট ড্রোন নিয়ে তার বিরোধীদের বৈরি প্রচারণার সমালোচনা করে দেশের প্রতিরক্ষা শিল্পকে আরো শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তিনি বলেন, কৃষ্ণ সাগর ও তুরস্কের দক্ষিণের গাবার এলাকায় আবিস্কৃত শতশত কোটি ডলারের গ্যাস ও তেলের মজুদ এখন তুর্কী জাতির হাতের মুঠোয়। তিনি বলেন, গ্রেট ইস্তাম্বুল টানেল প্রজেক্ট হবে মারমারা সাগরের  নীচ দিয়ে তৃতীয় সুড়ঙ্গ পথ। তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোগানের প্রতিদ্বন্দ্বীরা হলেন জোট প্রার্থী কেমাল কিলিকদারওগলূ, মুহাররেম ইনসে ও সিনান ওগান।

এনবিএস/ওডে/সি