এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৯ মে, ২০২৩, ১১:০৫ এএম
ইউক্রেনে দু’তৃতীয়াংশ জুড়ে বিমান হামলার সতর্কতা সাইরেন
নতুন করে রাশিয়ার বিমান হামলার আশংকায় রাজধানীসহ ইউক্রেনের দু’তৃতীয়াংশেরও বেশি অঞ্চলে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হচ্ছে।
ইউক্রেনের জরুরী বিভাগ গত মঙ্গলবার ভোর থেকে কিয়েভ এবং মধ্য ও পূর্ব অঞ্চলের অধিকাংশ শহরে এবং পশ্চিমাঞ্চলের ভাইনেতসিয়া এবং পূর্বাঞ্চলের সব শহরে এবং দক্ষিণাঞ্চলের খেরাসন ও কৃষ্ণ সাগরীয় অঞ্চল ওদিসায় বিমান হামলার সতকর্তা সাইরেন বাজানোর নির্দেশ দিয়েছে।
সোমবার ভোরে রাশিয়ার ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলায় অন্তত চার জন নিহত হয়।
ইউক্রেন রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধার করতে পাল্টা আক্রমন করার প্রস্ততি জোরদার করেছে। এদিকে পূর্বাঞ্চলের বিধ্বস্ত বাখমুতে দু’পক্ষের মধ্যে প্রচন্ড লড়াই অব্যাহত রয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, রাশিয়া গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরুর পর দেশটিতে অন্তত ৮৭৯১ জন বেসামরিক লোক নিত হয়েছে।
এনবিএস/ওডে/সি