ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সিরিয়াকে আরবলীগের সদস্য করার সমালোচনায় যুক্তরাষ্ট্র


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ মে, ২০২৩, ০৬:০৫ পিএম

সিরিয়াকে আরবলীগের সদস্য করার সমালোচনায় যুক্তরাষ্ট্র

 সিরিয়াকে আরবলীগের সদস্য করার সমালোচনায় যুক্তরাষ্ট্র

সিরিয়াকে আবারও আরব লীগের সদস্য করার সিদ্ধান্তে ব্যাপক ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে যুক্তরাষ্ট্র বলেছে, সিরিয়ায় একটা নৃশংস গৃহযুদ্ধের পর প্রেসিডেন্ট বাশার আল আসাদ স্বাভাবিকতার যোগ্যতা রাখে না।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, ‘আমরা মনে করি না, সিরিয়া এনই আরব লীগের সদস্য হওয়ার যোগ্যতা রাখে।’

তিনি আরো বলেছেন, আসাদ সরকারের সঙ্গে আমরা আমাদের সম্পর্ক স্বাভাবিক করব না এবং আমাদের মিত্র ও অংশীদারদেরও তা করতে সমর্থন করবোনা।

উল্লেখ্য,মিসরের রাজধানী কায়রোতে রোববার আরবলীগের সদরদপ্তরে সংস্থাটির পররাষ্ট্র মন্ত্রীদের রুদ্ধদ্বার বৈঠকে সিরিয়াকে পুনরায় সদস্য করার সিদ্ধান্ত নেয়া হয়।

সিরিয়ায় ২০১১ সালের নভেম্বরে শান্তিপূর্ণ বিক্ষোভেরও পর সরকারের দমন পীড়ন ও অভিযানের কারনে আরবলীগ সংস্থা থেকে দামেস্ককে বহিস্কার করে। ওই বছরের প্রথম দিকে শুরু হওয়া এ বিক্ষোভ দেশটিতে গৃহযুদ্ধে রূপ নেয়। এ যুদ্ধে পাঁচ লাখেরও বেশি লোক নিহত এবং লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়।

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর প্রথম দিকে কয়েকটি আরব দেশ সিরিয়ার সঙ্গে সম্পর্ক  ছিন্ন করে। এছাড়া সৌদি আরব ও কাতার সিরিয়ার বিরোধীদের সমর্থন করে। প্রেসিডেন্ট আসাদ সর্বশেষ ২০১০ সালে আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন।

আবুল ঘেইত এক সংবাদ সম্মেলনে বলেছেন, স্বাগতিক দেশ সৌদি আরবের আমন্ত্রণে আগামী ১৯ মে আরবলীগের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসাদকে স্বাগত জানানো হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এটি আসাদের কূটনৈতিক বিজয়।

এনবিএস/ওডে/সি