ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আবারো উইকেট পতন, ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ব্যাট করছে বাংলাদেশ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ মে, ২০২৩, ০৬:০৫ পিএম

আবারো উইকেট পতন, ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ব্যাট করছে বাংলাদেশ

 আবারো উইকেট পতন, ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ব্যাট করছে বাংলাদেশ

শুরুটা ভালো করলেও ইনিংস টা বড় করতে পারলেন না তরুণ তৌহিদ হৃদয়। ৩১ বলে ২৭ রান করে হিউমের দ্বিতীয় শিকার তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রানে ব্যাট করছে টাইগাররা। ক্রিজে আছেন মুশফিকুর রহিম ও মেহেদী মিরাজ।

হাফ-সেঞ্চুরীর দিকে এগিয়ে যাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে তাকে ব্যক্তিগত ৪৪ রানে ফিরিয়ে দেন ক্যাম্ফার।

পাওয়ারপ্লের শুরুতে দুই ওপেনারকে হারানো বাংলাদেশ ১২ তম ওভারে পেলো আরো এক ধাক্কা। এবার সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। হিউমের বলে ২১ বলে ২০ রান করে সরাসরি বোল্ড আউট হন বিশ্বসেরা অলরাউন্ডার।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই লিটনকে হারিয়েছে বাংলাদেশ। জস লিটলের বলে কোন রান না করেই ডাক মারেন লিটন। ব্যাটিংয়ে আসেন নাজমুল হাসান শান্ত। এরপর ১৯ বলে ১৪ রান করা তামিম ইকবালকে টাকারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরান মার্ক অ্যাডায়ার। ফলে ৪ ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারালো বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে আয়ারল্যান্ড। জয়ের লক্ষ্যে শক্তিশালী একাদশ নিয়ে নামছে টাইগাররা। এই ম্যাচে দলে সুযোগ পেয়েছে শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, ইয়াসির আলী, শরিফুল ইসলাম

অন্যদিকে, বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করার লড়াইয়ে সর্বশক্তির দল নিয়ে মাঠে নামছে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, লোরকান টাকার (উইকেটরক্ষক), গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, জোশুয়া লিটল ও মার্ক অ্যাডায়ার।

এনবিএস/ওডে/সি