ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইহুদী উপাসনালয়ে বন্দুক হামলা, নিহত ৪


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১০ মে, ২০২৩, ১১:০৫ এএম

ইহুদী উপাসনালয়ে বন্দুক হামলা, নিহত ৪

 ইহুদী উপাসনালয়ে বন্দুক হামলা, নিহত ৪

তিউনিসিয়ার জেরবা দ্বীপে একা সিনাগগের কাছে একজন বন্দুকধারী দু’জন পর্যটক ও একজন নিরাপত্তা রক্ষীকে গুলি করে হত্যা করে। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হয়। প্রতি বছর ইউরোপ ও ইসরায়েল থেকে শত শত ইহুদী ঘিরবা নামের এ প্রাচীন সিনাগগে আসেন।

জেরবা হচ্ছে তিউনিসিয়ার দক্ষিণ উপকূলের একটি পর্যটন এলাকা। রাজধানী তিউনিস থেকে স্থানটি ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত। দ্বীপটিতে আফ্রিকার সবচেয়ে প্রাচীন সিনাগগটি এখানে অবস্থিত। ২০০২ সালে আল-কায়েদার ট্রাক বোমা হামলায় ২১ জন পশ্চিমা পর্যটক নিহত হওয়ার পর সিনাগগটিতে বার্ষিক তীর্থ আগমনের সময় কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়।

তিউনিসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, মঙ্গলবার সিনাগগটির কাছে হামলাকারী জেরবার আঘির শহরের দেশটির জাতীয় নৌ রক্ষী কেন্দ্রের একজন গার্ড। সে তার একজন সহকর্মীকে হত্যা করে তার গুলীগুলো নিয়ে সিনাগগের দিকে যায়। এরপর সে নির্বিচার গুলি চালায়। এতে দু’ পর্যটক ও এক রক্ষী নিহত এবং অপর ৫ নিরাপত্তা রক্ষী ও ৪ পর্যটক আহত হয়।

তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, নিহত দু’ পর্যটকের একজন ফরাসী এবং অপরজন তিউনিসিয়ার নাগরিক।

গোলাগুলির শব্দে সিনাগগে অবস্থিত শত শত তীর্থ যাত্রীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
আয়োজকদের মতে, চলতি বছর ঘরিবার সিনাগগে ৫ হাজার তীর্থ যাত্রী সমবেত হবেন, যাদের অধিকাংশ বিদেশী। করোনা মহামারীর পর ২০২২ সাল থেকে সেখানে তীর্থ যাত্রী আগমন পুণরায় শুরু হয়।

এনবিএস/ওডে/সি