ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মিয়ানমারে ৩ দিনে সরকারি সেনা নিহত ২৪


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১০ মে, ২০২৩, ০৪:০৫ পিএম

মিয়ানমারে ৩ দিনে সরকারি সেনা নিহত ২৪

 মিয়ানমারে ৩ দিনে সরকারি সেনা নিহত ২৪

এ সময়ে তিনজন প্রতিরোধ যোদ্ধাও নিহত হয়েছে। পিপলস ডিফেন্স ফোর্সে (পিডিএফ) দেশজুড়ে সেনা স্থাপনাগুলোর উপর হামলা অব্যাহত রেখেছে। মন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় এক প্রতিরোধ যোদ্ধা দম্পতিও নিহত হয়েছে।

পিডিএফ গ্রুপের ন্যাশনাল রিভলিউশনের গার্ডস সূত্রে জানা গেছে, চিন্দউইন রিভারের একটি বন্দরে ১৫০ জন সরকারি সেনার উপর সোমবার প্রতিরোধ যোদ্ধারা গেরিলা কায়দায় হামলা চালালে ১৩ জন সেনা নিহত হয়। এই স্থানটি হলো সাগায়িং অঞ্চলের সেলিনগাই টাউনশিপে।

প্রথম দিকে সরকারি বাহিনীর উপর হামলা চালানো ল্যান্ডমাইন দিয়ে। পরে ভারী বিস্ফোরকের সাহায্যে হামলা চালানো হয়। দ্বিতীয়বার হামলায় আরো ১০ জন সেনা নিহত হয়।

মঙ্গলবার তানিনথারাই অঞ্চলে ডাওয়েই টাউনশিপের হামলায় বেশ কয়েকজন সরকারি সেনা নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছে। এখানকার হামলা চালানো হয়েছে ল্যান্ডমাইন দিয়ে।

রোববার কায়া রাজ্যের লইকো টাউনশিপে বেশ কয়েকজন সরকারি সেনা নিহত ও আরো কয়েকজন আহত হয়েছেন। প্রতিরোধ গ্রুপগুলো গণমাধ্যমকে বলেছে, ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্স (কেএনডিএফ) এবং পেখন পিডিএফ যোদ্ধারা মোবাই লইকো হাইওয়েতে সরকারি সেনাদের ১৭টি গাড়িতে হামলা চালায়। শান রাজ্যের পেখন টাউনশিপ থেকে এই গাড়িগুলোতে কায়া রাজ্যে সেনা পরিবহন করছিল।

মন রাজ্যে তিনজন প্রতিরোধ যোদ্ধা নিহত হয়েছে। তার মধ্যে একটি প্রতিরোধ যোদ্ধা দম্পতিও রয়েছে। প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছেন, মন রাজ্যের ইয়ে টাউনশিপে প্রতিরোধ যোদ্ধাদের আলবিনো টাইগার কোম্পানির এক নাম্বার ক্যাম্পে জান্তা বাহিনীর বিমান হামলায় এই নিহতের ঘটনা ঘটে।

এনবিএস/ওডে/সি