এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১০ মে, ২০২৩, ০৬:০৫ পিএম
ইমরান থাকলে শত্রুর প্রয়োজন নেই : শেহবাজ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ইমরান খানকে গ্রেপ্তারের পর টুইটারে তার কঠোর সমালোচনা করেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। টুইটারে তিনি উল্লেখ করেন, যেখানে ইমরান খান আছেন সেখানে শত্রুর প্রয়োজন নেই।
শেহবাজ শরীফ অভিযোগ করে বলেছেন, ইমরান সেনাবাহিনীকে নিয়ে মিথ্যাচার ও আক্রণাত্মক কথা বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ধর্মকে ব্যবহার করেন এবং বিচার ব্যবস্থাকে নিজের ইচ্ছামতো ব্যবহারের চেষ্টা করেন।
এদিকে মঙ্গলবার অনেকটা নাটকীয়ভাবে ইমরান খানকে গ্রেপ্তার করে র্যাঞ্জার্সের সদস্যরা। পুরোনো মামলায় হাজিরা দিতে এদিন ইসলামাবাদ আদালতে যান ইমরান। তিনি যখন আদালত চত্বরে নিজের বায়োমেট্রিক দিচ্ছিলেন তখন রেঞ্জার্সের সদস্যরা দরজা-জানালা ভেঙে ভেতরে ঢোকেন। এরপর তারা ধাক্কাতে ধাক্কাতে একটি গাড়িতে তুলে সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে যায়।
এনবিএস/ওডে/সি