ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আইপিএলের পর কমেন্ট্রি বক্সে ফিরছেন সৌরভ গাঙ্গুলি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১০ মে, ২০২৩, ০৮:০৫ পিএম

আইপিএলের পর  কমেন্ট্রি বক্সে ফিরছেন সৌরভ গাঙ্গুলি

 আইপিএলের পর  কমেন্ট্রি বক্সে ফিরছেন সৌরভ গাঙ্গুলি

আইপিএলের পর আবার মাইক্রোফোন হাতে দেখা যাবে ভারতের অন্যতম সেরা অধিনায়ককে। ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শোনা যেতে পারে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। যদিও সৌরভ নিজে এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, এই মুহূর্তে আইপিএল এবং দিল্লি ক্যাপিটালসের বাইরে কিছু ভাবছেন না। -

সম্প্রচারকারী চ্যানেল সূত্রে জানা গিয়েছে যে ৭ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সৌরভের ধারাভাষ্য দেওয়ার কথা চূড়ান্ত হয়ে গিয়েছে। ভারতীয় বোর্ডের সভাপতি হওয়ার আগে সৌরভ নিয়মিত ধারাভাষ্য দিতেন। কিন্তু স্বার্থের সংঘাতের জন্য তিনি ধারাবিবরণীর জগৎ থেকে সরে দাঁড়ান। আইপিএল শেষ হয়ে গেলে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর হিসেবে নিয়মিত কোনও কাজ থাকবে না। তাই আবার নিজের পুরোনো জায়গায় ফিরছেন সৌরভ। ধারাভাষ্যকার হিসেবে আবার প্রত্যাবর্তন হতে চলেছে তার।

১০ ম্যাচের মধ্যে মাত্র চারটেতে জিতে ৮ পয়েন্ট সংগ্রহ করে লিগের লস্টবয় দিল্লি ক্যাপিটালস। প্লে অফের টিকিট সংগ্রহ কঠিন হলেও অসম্ভব নয়। বাকি চারটে ম্যাচই জিততে হবে ডেভিড ওয়ার্নারদের।

এনবিএস/ওডে/সি