ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নরওয়ে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৬.৫ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১০ মে, ২০২৩, ০৮:০৫ পিএম

নরওয়ে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৬.৫ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

 নরওয়ে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৬.৫ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা

নরওয়ের জলবায়ু ও পরিবেশ মন্ত্রীর স্টেট সেক্রেটারি রাগনহিল্ড জোনার সিরস্টাড বুধবার (১০ মে) জ্বালানি ও পরিবেশ খাতে এ সহায়তা দেবে বলে এক প্রেস বিঞ্জপ্তিতে জানান।

তিনি জানান, এই অবদান রোহিঙ্গা শরণার্থীদের জন্য রান্নার শক্তি সরবরাহ, জীববৈচিত্র্য এবং দক্ষতা উন্নয়নে সহায়তা করবে। তিনি বলেন, ‘আমি আনন্দিত যে আমাদের অবদানের মাধ্যমে বাংলাদেশের ঐ অঞ্চলের হারানো বন আবার জীববৈচিত্র্য ফিরে পাবে।’

ইউএনএইচসিআর প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লাউ নরওয়ের পক্ষ নিয়ে বলেন, নরওয়ের কাছ থেকে অবদানটি একটি গুরুত্বপূর্ণ সময়ে আসছে। এ অনুদান দিয়ে প্রায় ১৯০,০০০ শরণার্থী পরিবারকে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) প্রদান দেয়া সম্ভব হবে।

এনবিএস/ওডে/সি