ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আগামী জুনে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মোদি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১১ মে, ২০২৩, ০১:০৫ পিএম

আগামী জুনে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মোদি

 আগামী জুনে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মোদি

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী জুন মাসে দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করতে আলোচনায় বসবেন মোদি ও জো বাইডেন।

বুধবার (১০ মে) হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ২২ জুন এক রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে আসবেন মোদি। এ সময় নৈশভোজেও অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী।

বিবৃতিতে বলা হয়, আসন্ন সফর যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্ব ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করবে।
 
গত কয়েক দশক ধরে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বিশেষ করে বাণিজ্য ও প্রতিরক্ষায়। বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে এটাই হবে মোদির প্রথম রাষ্ট্রীয় সফর।
 
এর আগে ২০২২ সালের এপ্রিলে বাইডেন ও মোদি একটি ভার্চুয়াল বৈঠক অংশ নিয়েছিলেন।
 
এদিকে রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলো। তবে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাশিয়া থেকে মূল্যছাড়ে জ্বালানি কিনছে ভারত। ধারণা করা হচ্ছে, এবারের বৈঠকে এ সব বিষয়ে আলোচনা হবে।

এনবিএস/ওডে/সি