এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১১ মে, ২০২৩, ০১:০৫ পিএম
পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানে সেনা মোতায়েন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই- ইনসাফ পার্টি(পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভ-সহিংসতায় উত্তাল দেশটির পরিস্থিতি সামাল দিতে সেনা মোতায়েন করার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা করার বিরুদ্ধে বিক্ষোভকারীদেরকে সতর্ক করে দিয়েছেন।
গত মঙ্গলবার আদালত চত্বর থেকে ইমরান খানকে গ্রেপ্তার করার পর যেসব স্থানে মারাত্মক সহিংসতা ছড়িয়ে পড়েছে সেখানে সেনা মোতায়েন করেছে সরকার। বুধবার সরকার তাকে নতুন একটি দুর্নীতি মামলায় ৮ দিনের রিমান্ডে নিয়েছে। এ ঘটনায় পাকিস্তানে মারাত্মক রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে।
জাতির উদ্দেশে ভাষনে বুধবার শাহবাজ শরীফ বলেন, ইমরান খানের সমর্থকরা স্পর্শকাতর সরকারী ও বেসরকারী সম্পত্তির ক্ষতি সাধন করেছে। এর ফলে তিনি সেনা মোতায়েন করতে বাধ্য হয়েছেন। রাজধানী ইসলামাবাদ, সবচেয়ে জনবহুল পাঞ্জাব প্রদেশ এবং উত্তরপশ্চিমের গোলযোগপূর্ণ অঞ্চলগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে।
ইমরান খানকে গ্রেপ্তারের পর তার সমর্থকরা রাজধানী ইসলামাবাদ ও অন্যান্য বড় শহরে বাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং পুলিশ চেক পয়েন্ট ও সামরিক স্থাপনাগুলোতে আগুন ধরিয়ে দেয়। এ সময় সহিংসতায় অন্তত ৬ জন নিহত হয়েছে।
ক্যাপশন: ইমরান সমর্থকরা রেডিও পাকিস্তান ভবনে আগুন ধরিয়ে দেয়।
এনবিএস/ওডে/সি