ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইসরাইলি বিমান হামলায় নিহত ২৪, জিহাদ আন্দোলনের ৪শ রকেট নিক্ষেপ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১১ মে, ২০২৩, ০১:০৫ পিএম

ইসরাইলি বিমান হামলায় নিহত ২৪, জিহাদ আন্দোলনের ৪শ রকেট নিক্ষেপ

 ইসরাইলি বিমান হামলায় নিহত ২৪, জিহাদ আন্দোলনের ৪শ রকেট নিক্ষেপ

ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে। গত বুধবার বিকেল থেকে শুরু হওয়া নতুন হামলায় এ পর্যন্ত অন্তত ১১ জন ফিলিস্তিনি শহীদ এবং বহু আহত হয়েছেন। শহীদ ফিলিস্তিনিদের মধ্যে ইসলামি জিহাদ আন্দোলনের রকেট ইউনিটের কমান্ডার রয়েছেন বলে জানা গেছে।

দিন শুরুর প্রথম ভাগে ইসরাইল গাজা উপত্যকার খান ইউনুস শহরের কাছে একটি ভবনে বিমান হামলা চালায়। এতে শহীদ হন ইসলামি জিহাদ আন্দোলনের রকেট ইউনিটের কমান্ডার আলী গালি। জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি বাহিনী মঙ্গলবার থেকে একের পর এক গাজা উপত্যকার ওপর হামলা চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন, তার মধ্যে জিহাদ আন্দোলনের শীর্ষ পর্যায়ের চার কমান্ডার রয়েছেন। এছাড়া, তাদের স্ত্রী এবং সন্তানরাও শহীদ হয়েছেন।

মঙ্গলবারের হত্যাকাণ্ডের জবাবে বিকেলে গাজা উপত্যকা থেকে ইসরাইল অভিমুখে ব্যাপকভাবে রকেট হামলা শুরু হয়। এ পর্যন্ত জিহাদ আন্দোলনের যোদ্ধারা ইসরাইলকে লক্ষ্য করে ৪শ’র বেশি রকেট নিক্ষেপ করেছে। ইসরাইলও এই বিপুল সংখ্যক রকেট হামলার কথা স্বীকার করেছে।
ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর যৌথ বিবৃতিতে বলা হয়েছে- “মাতৃভূমি রক্ষার জন্য আমরা সব ফ্রন্টে উপস্থিত থাকব।”

এনবিএস/ওডে/সি