ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইসরায়েলের প্রতি বাইডেন প্রশাসনের ইস্পাত কঠিন সমর্থন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১১ মে, ২০২৩, ০১:০৫ পিএম

ইসরায়েলের প্রতি বাইডেন প্রশাসনের ইস্পাত কঠিন সমর্থন

 ইসরায়েলের প্রতি বাইডেন প্রশাসনের ইস্পাত কঠিন সমর্থন

গাজা উপত্যাকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলার মধ্যে গত বুধবার একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা তার ইসরায়েলি প্রতিপক্ষকে আবারো আশ্বস্ত করেছেন যে, ইসরায়েলের নিরাপত্তার প্রতি বাইডেন প্রশাসনে ইস্পাতকঠিন সমর্থন রয়েছে। ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজায় প্রায় ২ ডজন মানুষ নিহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  জেক সুলিভান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবির সঙ্গে গাজার চলমান সংঘাত নিয়ে  আলাপকালে একথা বলেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে একথা জানায়।

এতে বলা হয়, সুলিভান ইসরায়েলের নিরাপত্তার প্রতি সমর্থন দান এবং নির্বিচার রকেট নিক্ষেপ থেকে নিজ জনগণের রক্ষার দেশটির প্রতি প্রশাসনের ইস্পাতকঠিন সমর্থন পুণব্যক্ত করেছেন।

সুলিভান সংঘাত বন্ধে আঞ্চলিক প্রচেষ্টার প্রতি গুরুত্বারোপ করে বলেন যে, উত্তেজনা প্রশমন করা প্রয়োজন। দরকার আরো প্রাণহানি রোধ করা।

ইসরায়েলি বিমান হামলার জবাবে ফিলিস্তিনি গ্রুপগুলো ইসরায়েলকে লক্ষ করে শত শত রকেট নিক্ষেপ করেছে।

জাতিসংঘের একজন মুখপাত্র বলেছেন, অসামরিক লোকজনকে হত্যা করার বিষয় মেনে নেওয়া যায় না। পেন্টাগন জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্তী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

এনবিএস/ওডে/সি