ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

তুরস্কে নির্বাচন : ১৭ লাখ ৬০ হাজার প্রবাসীর ভোটদান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১১ মে, ২০২৩, ০১:০৫ পিএম

তুরস্কে নির্বাচন : ১৭ লাখ ৬০ হাজার প্রবাসীর ভোটদান

 তুরস্কে নির্বাচন : ১৭ লাখ ৬০ হাজার প্রবাসীর ভোটদান

আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের আগে বিদেশে অবস্থিত তুরস্কের নাগরিকদের ভোটগ্রহণ করা হয়েছে। গত ২৭ এপ্রিল বিভিন্ন দেশের তুর্কী দূতাবাস ও কাস্টম গেটে এ ভোটগ্রহণ শুরু হয়। দূতাবাসে ১৬ লাখ ৪০ হাজার প্রবাসী ও কাস্টম গেটে এক লাখ ২০ হাজার  ভোট প্রদান করে। তুরস্কের সর্বোচ্চ নির্বাচন পরিষদ(ওয়াইএসকে) একথা জানায়।

গত মঙ্গলবার তুর্কী দুতাবাসে ভোটগ্রহণ শেষ হয়। তবে কাস্টম গেটে ভোটগ্রহণ ১৪ মে পর্যন্ত অব্যাহত থাকবে।তুরস্কের সাধারণ নির্বাচনে পার্লামেন্টের ৬০০ আসনে ২৪টি দল ও ১৫১ জন সতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রেসিডেন্ট নির্বাচনে মূলত চার জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

তারা হলেন বর্তমান প্রেসিডেন্ট রিসিপ তাইয়েপ এরদোগান, প্রধান বিরোধীদলীয় নেতা কেমাল কিলিকদারওগলু, মুহাররেম ইনসে,  এবং সিনান ওগান। প্রেসিডেন্ট নির্বাচনে কোন প্রার্থী ৫০ শতাংশের কম ভোট পেলে দ্বিতীয় দফা ভোট গ্রহণ করা হবে। সে ক্ষেত্রে প্রধান দু’প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

এনবিএস/ওডে/সি