ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

জাতীয় তাইকণ্ডো প্রতিযোগিতায় সেরা পশ্চিমবঙ্গের মেয়েরা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১১ মে, ২০২৩, ০১:০৫ পিএম

জাতীয় তাইকণ্ডো প্রতিযোগিতায় সেরা পশ্চিমবঙ্গের মেয়েরা

 জাতীয় তাইকণ্ডো প্রতিযোগিতায় সেরা পশ্চিমবঙ্গের মেয়েরা

 মধ্যপ্রদেশে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের তাইকন্ডো প্রতিযোগিতা ‘সেকেন্ড মহাকাল কাপ ওপেন ন্যাশনাল তাইকন্ডো চ্যাম্পিয়নশিপ হেলেঞ্চা এটিএস আকাদেমির দুই ছাত্রী সোনা ও তিন ছাত্রী ব্রোঞ্জ পদক জিতে মুখ উজ্জ্বল করলো বাগদা ব্লকের।

জানা গেছে, ড. বি, আর, আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ছাত্রী হেলেঞ্চা এটিএসআকাদেমির কোচ জাহিরুল ইসলাম’র ছাত্রী দীপা বিশ্বাস, হেভি ওয়েট ৭৮ কেজিতে হেভি ওয়েট ৭৮ কেজিতে সোনা ও প্রনতি চক্রবর্তী লাইট হেভি ওয়েট ৭০ কেজিতে সোনা এবং মৌমিতা বিশ্বাস, শুভার্থী তালুকদার ও জয়ন্তী ঢালী যথাক্রমে ৪৬ কেজি, ৪৯ কেজি ও ৯০ কেজি ব্রোঞ্জ পদক জিতেছে।

উপলক্ষ্যে হেলেঞ্চা এটিএস আকাদেমির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদেরকে অবিভাবকরা।সংবর্ধিত করা হয়। বিজয়ীদের ফুলের মালা পরিয়ে তাদেরকে উৎসাহিতত করেন সাংবাদিক উত্তম সাহা। পরে রোড শো এবং কেক কেটে অনুষ্ঠানটি স্মরণীয় করে সোনা জয়ী দীপা বিশ্বাস, প্রনতি চক্রবর্তী, ব্রোঞ্জ পদক জয়ী মৌমিতা বিশ্বাস, শুভার্থী তালুকদার ও জয়ন্তী ঢালীসহ কোচ জহিরুল ইসলাম 19 তাইকন্ডো শিক্ষার্থীদের।

হেলেঞ্চার দীপা বিশ্বাস ও প্রণতি চক্রবর্তী জাতীয় তাইকেডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করে ভারত সেরা হলেন। ২৪-২৭ এপ্রিল মধ্যপ্রদেশের উজ্জয়নীতে সেকেন্ড মহাকাল কাপ জাতীয় তাইকন্ডো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।

বাংলা দলের হেলেঞ্চার এটিএস-এর দ্বীপা বিশ্বাস হেভিওয়েট বিভাগে স্বর্ণপদক জয় করেন। এছাড়া হেলেঞ্চারই প্রণতি চক্রবর্তী লাইট হেভিওয়েট বিভাগে স্বর্ণপদক লাভ করেন।প্রতিযোগিতায় ১৮টি রাজ্য প্রতিদ্বন্দ্বীতা করে। মধ্যপ্রদেশ প্রথম, উত্তর প্রদেশ দ্বিতীয় ও পশ্চিমবঙ্গ তৃতীয় স্থান অর্জন করে। বাংলা দলের পাঁচজন কোচের মধ্যে অন্যতম ছিলেন হেলেঞ্চারই জাহিরুল ইসলাম বিশ্বাস ৷

এনবিএস/ওডে/সি