ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পুতিনের মা-বাবার সমাধি অবমাননা, রুশ নারীর জেল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ মে, ২০২৩, ১২:০৫ পিএম

পুতিনের মা-বাবার সমাধি অবমাননা, রুশ নারীর জেল

 পুতিনের মা-বাবার সমাধি অবমাননা, রুশ নারীর জেল

ইরিনা সাইবানেভা (৬০) পুতিনের মা-বাবার সমাধিতে একটি চিরকুট ফেলে আসেন। যাতে লেখা ছিল আপনারা একজন ‘দানব ও খুনির জন্ম দিয়েছেন’। এ অপরাধে বৃহস্পতিবার তাকে দোষী সাব্যস্ত করে দু’বছরের স্থগিত কারাদণ্ড প্রদান করেছে আদালত।

রাজনৈতিক ঘৃণাবশত উদ্দেশ্যপ্রণোদিত হয়ে অবসরপ্রাপ্ত এ নারী পুতিনের মা-বাবার সমাধির অবমাননা করেছেন বলে মনে করে আদালত তাকে এ শাস্তি প্রদান করে।  ইরিনা বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে তিনি এটি করেছেন।

কৌসুলিরা ইরিনার তিন বছরের স্থগিত জেল দেয়ার আবেদন জানান। গত অক্টোবর মাসে তারা তার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ জানায়, চিরকুটের এক জায়গায় ইরিনা লিখেন ‘আপনারা এ পাগলের মা-বাব।’ নভাইয়া গেজেটা ইউরোপ জানায়, আরেক জায়গায় তিনি লিখেন, ‘পুতিন নিপাত যাক, আপনারা এক দানব ও খুনিকে লালন পালন করেছেন যার জন্য সারা দুনিয়াকে মূল্য দিতে হচ্ছে।

এনবিএস/ওডে/সি