ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইমরান খান ভাষণ দেবেন আজ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ মে, ২০২৩, ০৩:০৫ পিএম

ইমরান খান ভাষণ দেবেন আজ

ইমরান খান ভাষণ দেবেন আজ

১২ মে (শুক্রবার) আল-কাদির ট্রাস্ট মামলায় শুনানির জন্য ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। এরপর রাজধানীতে আয়োজিত সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। সমাবেশটির ডাক দিয়েছে পিটিআই।

সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতি সংহতি জানিয়ে ইসলামাবাদের শ্রীনগর হাইওয়েতে শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিয়েছে পিটিআই। সেখানে সমর্থকদের উদ্দেশ্যে পিটিআই চেয়ারম্যান ভাষণ দেবেন বলে তাদের টুইটার পেজে বলা হয়েছে।

পিটিআইয়ের নেতারা টুইটার পোস্টে বলেছেন, সুপ্রিম কোর্টের প্রতি সংহতি ও কৃতজ্ঞতা জানাতে আজ পাকিস্তানের প্রত্যেক নাগরিকের নিজ নিজ এলাকার রাস্তায় বেরিয়ে পড়া উচিত।

এনবিএস/ওডে/সি