ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায় সাকিবদের সাবেক কোচ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ মে, ২০২৩, ০৩:০৫ পিএম

ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায় সাকিবদের সাবেক কোচ

 ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায় সাকিবদের সাবেক কোচ

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও বাংলাদেশের একসময়ের বোলিং কোচ হিথ স্ট্রিক গুরুতর অসুস্থ। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে তার ক্যানসারের চিকিৎসা চলছে।

শনিবার রাতে স্ট্রিকের শারীরিক অবস্থার বিষয়টি সামনে আনেন জিম্বাবুয়ের বর্তমান অধিনায়ক শন উইলিয়ামস। তিনি জানান, হিথ কোলন এবং লিভারের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। যা বর্তমানে চার নম্বর স্টেজে আছে। এই পর্যায়ে আমি যা জানি তা হল, হিথের নিকটবর্তী ও পরিবারকে দক্ষিণ সাউথ আফ্রিকায় ডাকা হয়েছে তার সঙ্গে দেখা করতে।

জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রী শনিবার টুইটারে লিখেছেন, হিথ স্ট্রিক তার শেষ পর্যায়ে রয়েছেন। তার পরিবার যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ আফ্রিকার পথে.. একমাত্র অলৌকিক কোনো ঘটনাই তাকে বাঁচাতে পারবে। প্রার্থনা করুন।

জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক ১৯৯৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ৬৫টি টেস্টের পাশাপাশি খেলেছেন ১৮৯টি আন্তর্জাতিক ওয়ানডে। স্ট্রিক টেস্টে ২২.৩৫ গড়ে ১৯৯০ রানের রেকর্ড করেছেন এবং এই ফরম্যাটে ২৮.১৪ গড়ে ২১৬ উইকেট নিয়েছেন। সাদা বলের ক্রিকেটে হিথ স্ট্রিক ২৯৪৩ রান সংগ্রহ করেছেন এবং ২৩৯টি উইকেট রয়েছে তার ঝুলিতে। ২০০৯ সালে জিম্বাবুয়ে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পান স্ট্রিক।

বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন ২০১৪ সালে। লাল-সবুজের জার্সিধারীদের বোলিং নিয়ে কাজ করেছেন প্রায় দুই বছর। ২০২১ সালে হিথ স্ট্রিককে ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতিবিরোধী নির্দেশিকা লঙ্ঘন করেছিলেন।

এনবিএস/ওডে/সি