ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

যুক্তরাজ্যে এশিয়া কাপ আয়োজন করতে চায় পাকিস্তান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ মে, ২০২৩, ০৩:০৫ পিএম

যুক্তরাজ্যে এশিয়া কাপ আয়োজন করতে চায় পাকিস্তান

 যুক্তরাজ্যে এশিয়া কাপ আয়োজন করতে চায় পাকিস্তান

 চলতি বছর সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ মাঠে গড়ানোর কথা থাকলেও ভারত পাকিস্তানে যেতে না চাওয়ায় এশিয়া কাপের ভাগ্য নিয়ে শুরু হয় ধোঁয়াশা। গত বুধবার এশিয়াকাপ নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে হাইব্রিড মডেলের প্রস্তাব দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি। পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচ গুলো নিজ দেশে এবং ভারতের বিপক্ষেসহ বাকি ম্যাচ গুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের প্রস্তাব দেন শেঠি। এতে এশিয়া কাপের ভাগ্য পারির্বতনের আশা জাগলেও  শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ পায়নি।

এর আগে ভারত পাকিস্তানে না এলে বিশ্বকাপে অংশ না নেওয়ার হুমকি দিলেও দেশটিতে ইমরান খানের গ্রেপ্তার নিয়ে বর্তমান অবস্থার পেক্ষিতে সুর নরম করেছে পাকিস্তান। হাইব্রিড মডেলের প্রস্তাব খারিজ করেন এসিসি। কারণ বিশ^কাপের আগে আবুধাবির গরম আবহাওয়ায় এশিয়া কাপ খেলতে চাই না বাংলাদেশ এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি। একই সুরে সুর মিলিয়েছে বিসিসিআই।

তবে বিশ্বকাপের আগে কোনো ভাবেই এশিয়াকাপকে হাত ছাড়া করতে চাইনা পিসিবি। তাই হাইব্রিড মডেল বাতিলের পর নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব দিয়েছেন নাজাম শেঠি।
দীর্ঘদিন পাকিস্তানের মাটিতে বন্ধ ছিলো আন্তর্জাতিক ক্রিকেট। সেই অচলবস্থা কাটিয়ে বাবর আজমদের দেশে আবারো ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। এরপর তাদের মাটিতে গিয়ে সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো বড় দল গুলো। তবে রাজনৈতিক দ্বন্দ্বের বিষয় সামনে এনে তাদের মাটিতে যেতে রাজি নয় ভারত। আসন্ন এশিয়া কাপের আগে সেখানে যেতে ভারতের অনীহা বিপদে ফেলেছে দেশটিকে।

এক সাক্ষাৎকারে পিসিবি সভাপতি নাজাম শেঠী যুক্তরাজ্যে এশিয়া কাপ আয়োজনের কথা জানিয়েছেন। যদিও ওই প্রস্তাব কার্যকর এখন এশিয়ান বাকি দেশগুলোর সমর্থনের উপর নির্ভর করছে। তবে আয়োজক হিসেবে পাকিস্তান ভেন্যু বেছে নেওয়ার অধিকার আছে বলে জানিয়েছেন শেঠী।

তিনি আরো বলেন, এশিয়াপ নিয়ে এসিসির এমন আচরণ ভারতের ওয়ানডে বিশ্বকাপ এবং পাকিস্তানের ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রভাব পড়বে।

এনবিএস/ওডে/সি