এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৪ মে, ২০২৩, ০৬:০৫ পিএম
লিটন-তৌহিদের বিদায়, তামিমের ফিফটি
শান্তর পথ ধরে ৩৫ রান করেই ফিরলেন লিটন দাস। এরপর তৌহিদকেও বোল্ড করে দিলেন জর্জ ডকরেল। অপর প্রান্তে হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৯ রানে ব্যাট করছে বাংলাদেশ।
মাত্র ৪ রান করে বিদায় নিয়েছিলেন অভিষিক্ত রনি তালুকদার। এরপর ১১ তম ওভারে সাজঘরে ফিরলেন গত ম্যাচের নায়ক নাজমুল শান্ত। ৩২ বলে ৩৫ রান করেন তিনি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের পাহাড় সমান পুঁজিকে পাড়ি দিয়ে ঐতিহাসিক জয় পেয়েছিলো বাংলাদেশ। রোববার সিরিজের শেষ ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে আয়ারল্যান্ডকে মোকাবিলা করবে মুশফিক-তামিমরা। সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে আয়ারল্যান্ড।
দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ নিতে গিয়ে হাতে আঘাত পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এতে এক মাস মাঠের বাইরে থাকতে হবে সাকিবকে। একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান এবং ওয়ানডেতে অভিষেক ম্যাচে মাঠে নামছেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হাসান শান্ত, রনি তালুকদার, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
অন্যদিকে, ঘরের মাঠে সিরিজ রক্ষার ম্যাচে নিজেদের সর্বশক্তির দল নিয়ে মাঠে নামছে আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিফেন দোহানি, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, লোরকান টাকার (উইকেটরক্ষক), গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন ,জোশুয়া লিটল ও মার্ক অ্যাডায়ার।
এনবিএস/ওডে/সি