এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৪ মে, ২০২৩, ০৬:০৫ পিএম
অভিষেক ম্যাচ রাঙাতে পারলেন না রনি তালুকদার
চেমসফোর্ডে সিরিজ জয়ের মিশনে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে নামেন অভিষেক করা রনি তালুকদার। শুরুতেই জীবন পান তামিম। তৃতীয় ওভারে জশ লিটলের বলে খোঁচা মারতে গিয়ে ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় স্লিপে থাকা বালবির্নি তা হাতে জমাতে পারেননি। তাহলে ১ রানেই আউট হতেন বাংলাদেশ অধিনায়ক।
তবে তৃতীয় ওভারে তামিম জীবন পেলেও পরের ওভারে মার্ক অ্যাডায়ারের বলে বাজে শট সিলেকশনের বলি হন অভিষিক্ত রনি তালুকদার। ফলে নিজের অভিষেক রাঙাতে পারলেন না এই ব্যাটার। সুইং করা বলে উইকেট থেকে বের হয়ে বড় শট খেলতে চেয়েছিলেন। কিন্তু বল ব্যাটের কানায় লেগে জমা পড়ে টাকারের গ্লাভসে। তাতে ১৪ বল খেলে অভিষেকে মাত্র ৪ রানেই ফিরেছেন রনি।
এনবিএস/ওডে/সি