ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন, আরেক দফা ভোটের সম্ভাবনা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ মে, ২০২৩, ০৯:০৫ এএম

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন, আরেক দফা ভোটের সম্ভাবনা

 তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন, আরেক দফা ভোটের সম্ভাবনা

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারি ফলাফলে দেখা যায়, ৯০ শতাংশের বেশি ভোট গণনা শেষে প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থী এখনো একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। তবে পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের দল একে পার্টি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট পিপলস অ্যালায়েন্স।

তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের বরাতে জানা যায়, প্রায় সব ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে এরদোগান পেয়েছেন ৪৯ দশমিক ৪৯ শতাংশ ভোট। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৪ দশমিক ৭৯ শতাংশ ভোট। দুই প্রার্থীর কেউই ৫০ শতাংশের বেশি ভোট না পেলে আগামী ২৮ মে রানঅফ বা দ্বিতীয় দফায় ভোট হবে।

নির্বাচনের রাতে তুরস্কের রাজধানী আঙ্কারায় সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এরদোগান বলেন, দ্বিতীয় দফা ভোটের জন্য তিনি প্রস্তুত, তবে এখনও সুনিশ্চিত বিজয়ের সম্ভাবনা আছে তার। অপরদিকে, এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগলু বলেন, এরদোগান জনগণের আস্থা ভোট পেতে ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় দফায় ভোট হলে জয়ের বিষয়ে আশাবাদী তিনি।

জানা যায়, প্রেসিডেন্ট নির্বাচনের দিন পার্লামেন্টের ৬০০ এমপি নির্বাচনেও ভোট গ্রহণ হয়েছে। ৯৬ দশমিক ৩৯ শতাংশ ভোট গণনা দেখা যাচ্ছে, এরদোয়ানের দল একে পার্টি নেতৃত্বাধীন পিপলস অ্যালায়েন্স পেয়েছে ৩২৩টি আসন। এরমধ্যে একে পার্টি জয়ী হয়েছে২৬৭টি আসনে। ক্ষমতাসীন জোটের প্রধান প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল অ্যালায়েন্স ২১১ আসনে জয়ী হয়েছে।

এরদোগান দাবি করেছেন, প্রতিদ্বন্দ্বীর চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন তিনি। দেশের মানুষ ইচ্ছায় দ্বিতীয় দফায় লড়তে প্রস্তুত রয়েছে তিনি।

এদিকে, ফল ঘোষণায় বিলম্বের অভিযোগ তুলেছেন কামাল কিলিচদারোগলু দাবি করেন, নির্বাচন কমিশন ফল ঘোষণায় বিলম্ব করছে। বিশেষ করে যেসব কেন্দ্রে তাঁর জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

এনবিএস/ওডে/সি