ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

রোনাল্ডোকে রিয়ালে ফিরে অবসর নিতে বললেন রিভালদো


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ মে, ২০২৩, ০৩:০৫ পিএম

রোনাল্ডোকে রিয়ালে ফিরে অবসর নিতে বললেন রিভালদো

 রোনাল্ডোকে রিয়ালে ফিরে অবসর নিতে বললেন রিভালদো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে রিয়াল মাদ্রিদে ফিরে খেলোয়াড়ি জীবনের ইতি টানতে বললেন বার্সেলোনার সাবেক ব্রাজিলীয় তারকা রিভালদো।

তিনি মনে করেন, সময় এসেছে এবার রোনাল্ডোর রিয়ালে ফেরার। তিনি এও মনে করেন যে, সৌদি ক্লাব আল নাসরে রোনাল্ডোর সঙ্গে বার্ষিক ১৭৩ মিলিয়ন পাউন্ডের চুক্তি করে তাকে বোকা বানিয়েছে।

গত জানুয়ারিতে পর্তুগিজ তারকা ৩৮ বছর বয়সী রোনাল্ডো সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন। রিভালদো বলেন, রোনাল্ডোর জন্য ভালো হবে সে যদি রিয়ালে ফিরে আসে। তবে রিয়াল সমর্থকদের এটাও বুঝতে হবে যে, ২৫-২৬ বছরের রোনাল্ডোর কাছে যা আশা করা হতো, এই বয়সে সেটি তার কাছে আশা করা ঠিক হবে না।

রিয়াল মাদ্রিদের নয় মৌসুমে রোনাল্ডো চ্যাম্পিয়ন্স লিগে ১০৫ গোল এবং লা লিগায় ৩১২ গোল করেন। ক্লাবের ইতিহাসে যা সর্বোচ্চ। ২০১৮ সালে তিনি রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেন। সেখান থেকে ম্যানইউ হয়ে এখন সৌদি ক্লাব আল নাসরে।

এনবিএস/ওডে/সি