এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৬ মে, ২০২৩, ০৬:০৫ পিএম
পুলিশ দেখেই আদালতে দৌড়ে আশ্রয় নিলেন সাবেক পাক তথ্যমন্ত্রী ফাওয়াদ
পাকিস্তানের হাইকোর্ট থেকে দেশটির সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জামিন নিয়ে বের হয়ে আসেন। উঠে বসেন অপেক্ষমাণ গাড়িতে। গাড়ি চলতে শুরু করে। কিন্তু সামনেই এ্যান্টি-টেরোরিস্ট স্কোয়াডের লোকজন দেখে তার স্বস্তি উবে যায়। আতঙ্কে গাড়ি থেকে নেমে ফের আদালতের দিকেই দৌড়াতে থাকেন।
ফাওয়াদ মনে করেছিলেন তাকে ফের গ্রেপ্তার করতেই এসেছে ওই স্কোয়াড। অমনি গাড়ি থেকে একরকম লাফিয়ে নামেন ফাওয়াদ চৌধুরী। সবাইকে পিছনে ফেলে সাদা পাঞ্জাবি পরা ফাওয়াদ চৌধুরী দৌড়াতে থাকেন। এক দৌড়ে হাইকোর্টের গেট দিয়ে ভিতরে প্রবেশ করছেন।
তিনি জানেন হাইকোর্ট চত্বরে প্রবেশ করতে পারলে নিরাপদ। কারণ, সম্প্রতি তার দলীয় প্রধান ইমরান খানকে হাইকোর্ট থেকে গ্রেপ্তার করে রেঞ্জার্স। এতে কোর্টকে অসম্মান করা হয়েছে বলে পর্যবেক্ষণে বলেছে সুপ্রিম কোর্ট। ফলে প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল মুক্তি দেন ইমরান খানকে। ফাওয়াদ চৌধুরী তাই নতুন এই কৌশল নিয়ে রক্ষা পান।
এনবিএস/ওডে/সি