ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে শক্তিশালী লেবানন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ মে, ২০২৩, ০৭:০৫ পিএম

সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে শক্তিশালী লেবানন

সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে শক্তিশালী লেবানন

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে বুধবার। বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে তাদের সঙ্গী নবাগত শক্তিশালী দল লেবানন। এই গ্রুপে জামাল ভুঁইয়াদের সঙ্গে আরও রয়েছে মালদ্বীপ ও ভুটান।

নয়াদিল্লিতে আসন্ন সাফ চ্যাম্পিয়নশীপের ড্র অনুষ্ঠিত হয়। এ’ গ্রুপে পড়েছে স্বাগতিক ভারত। তাদের সঙ্গী হয়েছে নবাগত কুয়েত এবং নিয়মিত দল নেপাল ও পাকিস্তান।

সাফে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে ফিফা র‌্যাংকিংয়ে সবচেয়ে শক্তিশালী দল লেবানন। বর্তমানে যাদের অবস্থান ৯৯তম। অপর অতিথি দল কুয়েতের ফিফা র‌্যাংকিং ১৪৩তম।

এছাড়া ভারত ১০১তম, মালদ্বীপ ১৫৪তম, নেপাল ১৭৪তম, ভুটান ১৮৫তম, বাংলাদেশ ১৯২তম ও পাকিস্তান ১৯৫তম স্থানে রয়েছে।

এনবিএস/ওডে/সি