এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৮ মে, ২০২৩, ০১:০৫ পিএম
বিপদেই পড়তে যাচ্ছিলেন হ্যারি-মেগান
ডিউক এন্ড ডাচেস অব সাসেক্স মঙ্গলবার নিউ ইয়র্কে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন। প্রিন্স হ্যারি ও মেগানের সঙ্গে একই গাড়িতে ছিলেন মেগানের মা। এই দম্পতির মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, পাপারাজ্জিরা ছবি তোলার জন্য প্রিন্সের গাড়ির পেছনে রীতিমতো ধাওয়া করে। তাদের গাড়ির সঙ্গে যোগ দেয় উৎসুক মানুষের গাড়ি। প্রায় দু’ঘণ্টা এই ধাওয়া চলে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছিলো, তবে শেষ অবধি নিরাপদেই বাড়ি ফেরেন হ্যারি-মেগান দম্পতি।
এনবিএস/ওডে/সি