এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৮ মে, ২০২৩, ০২:০৫ পিএম
নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানে এয়ারবাস মেরামতে পাঠাল রাশিয়া
মার্কিন নিষেধাজ্ঞা থাকায় রাশিয়া ও ইরান এয়ারলাইন্স খাতে পশ্চিমা দেশগুলো থেকে বিমানের যন্ত্রপাতি কিনতে পারছে না। ইরান এর আগে শতশত বোয়িং ও এয়ারবাস অর্ডার দিয়ে অর্থ পরিশোধ করলেও বিমানের সরবরাহ পায়নি। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু এধরনের নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে রাশিয়ার এরোফ্লট একটি এয়ারবাস এ ৩৩০ বিমান মেরামতের জন্যে ইরান পাঠিয়েছে।
মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে রাশিয়ার এরোফ্লট ও ইরানের মাহান এয়ারের ওপর। ইউক্রেন যুদ্ধ ছাড়াও ২০১১ সালে যুক্তরাষ্ট্রে সৌদি আরবের রাষ্ট্রদূতকে হত্যার জন্যে রাশিয়াকে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। ইরনা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা দুই মিনিটের একটি ভিডিও ফুটেজে দেখা যায় তেহরানের উপকণ্ঠে ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়াপোর্টের মাহান এয়ারের একটি মেরামত হ্যাঙ্গারে রুশ এয়ারবাস বিমানটির মেরামত চলছে। এ বিমানটি ২০১১ সালে নির্মাণ করা হয়েছিল।
ইরনার প্রতিবেদক ওই ফুটেজে বলেন, বাণিজ্যিক বিমানের মেরামত ও রক্ষণাবেক্ষণের চাহিদা ব্যাপক হয়ে উঠেছে। গত কয়েক বছর ধরে ইরান এধরনের বিমান মেরামতে বেশ দক্ষতা অর্জন করেছে। ইরানের নিজস্ব বিমান ছাড়াও বিদেশি বিমান মেরামতের এক কৌশলগত কেন্দ্র হয়ে উঠেছে ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
গত মার্চে ইরান রাশিয়া থেকে সুখই৩৫ বিমান ক্রয়ে একটি চুক্তি করে। উভয় দেশ মার্কিন ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রায় আমদানি রফতানি শুরু করেছে।
এনবিএস/ওডে/সি