ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

রুশ তেল কিনে ফের রপ্তানি: ভারতের বিরুদ্ধে ব্যবস্থা চায় ইইউ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৮ মে, ২০২৩, ০৬:০৫ পিএম

রুশ তেল কিনে ফের রপ্তানি: ভারতের বিরুদ্ধে ব্যবস্থা চায় ইইউ

 রুশ তেল কিনে ফের রপ্তানি: ভারতের বিরুদ্ধে ব্যবস্থা চায় ইইউ

রাশিয়া থেকে অপরিশোধিত তেল এনে তা পরিশোধনের পর ইউরোপের বাজারে বিক্রি করছে ভারত। এ কারণে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেল।

গত বছর রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা ছিল ভারত। ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে কয়েক মাস ধরে রাশিয়া থেকে বিপুল অপরিশোধিত তেল কিনছে ভারত।

কম দামে রাশিয়ার অশোধিত তেল পাওয়ায় ভারত এর সরবরাহ বৃদ্ধি করে নিজ শোধনাগারে শোধন করে লাভবান হচ্ছে। পরিশোধিত তেল পুরোটাই তারা ইউরোপের বাজারে রপ্তানির সুযোগ পাচ্ছে। এতে বাজারে তাদের শেয়ার অনেক বেশি।

‘দ্য ফিন্যান্সিয়াল টাইমস’ জানায়, ইইউ কূটনীতিক বোরেল বলেন, “নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে ভারত ডিজেল অথবা গ্যাসোলিন তৈরি করে ইউরোপে রপ্তানি করছে । সদস্য দেশগুলোকে এ ব্যাপারে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

তিনি বলেন, “রাশিয়া থেকে ভারত তেল কেনে সেটি স্বাভাবিক বিষয়। কিন্তু যদি এই সুযোগকে কাজে লাগিয়ে তারা রাশিয়ার তেল পরিশোধন করে তা থেকে বাই-প্রোডাক্টগুলো আমাদের কাছে বিক্রি করে তাহলে আমাদেরকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

এনবিএস/ওডে/সি