এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৮ মে, ২০২৩, ০৬:০৫ পিএম
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ করলো বিসিবি
আগামী ১০ জুন দুই ধাপে তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। এই সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান। বুধবার বাংলাদেশ-আফগানিস্তানের দ্বিপাক্ষীক সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৪ জুন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ-আফগানিস্তান। টেস্ট শেষে ১৯ জুন ভারত সফরে যাবে আফগানিস্তান। ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা। ভারতের বিপক্ষে সিরিজ শেষে ১ জুলাই আবারো বাংলাদেশে আসবে আফগানিস্তান। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনট ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দু’দল। ম্যাচগুলো হবে যথাক্রমে- ৫, ৮ ও ১১ জুলাই।
ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেট যাবে দুই দল। সিলেটের মাটিতে ১৪ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে দু’টি টি-টোয়েন্টি।
এনবিএস/ওডে/সি