ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের অফিশিয়াল লোগো উন্মোচন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৮ মে, ২০২৩, ০৬:০৫ পিএম

২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের অফিশিয়াল লোগো উন্মোচন

 ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের অফিশিয়াল লোগো উন্মোচন

আন্তর্জাতিক ফুটবলের শাসক সংস্থা ফিফা আগামী বিশ্বকাপের (২০২৬) লোগো প্রকাশ করেছে। ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই আসর। বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বৃহস্পতিবার ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল লোগো উন্মোচন করেন। ইনফান্তিনো ও ব্রাজিলের দুইবারের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদো এ লোগো উন্মোচন করেন।

লোগোর ব্যাকগ্রাউন্ডে সাদা রংয়ে লেখা ছিল ‘২৬’। এটা বিশ্বকাপ যে বছরে অনুষ্ঠিত হবে সে বছরের সংখ্যা। মূল আকর্ষণ হিসেবে বসানো হয়েছে বিশ্বকাপের ট্রফি। এবারই প্রথমবার বিশ্বকাপের অফিশিয়াল লোগোয় ট্রফির ও আয়োজনের সাল ব্যবহার করা হয়েছে।

এনবিএস/ওডে/সি