ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মুক্তি পেলেন আফ্রিকায় অপহৃত অস্ট্রেলীয় ডাক্তার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ মে, ২০২৩, ০২:০৫ পিএম

মুক্তি পেলেন আফ্রিকায় অপহৃত অস্ট্রেলীয় ডাক্তার

 মুক্তি পেলেন আফ্রিকায় অপহৃত অস্ট্রেলীয় ডাক্তার

মুক্তির পর ৮৮ বছর বয়েসি ডাক্তার কেনেথ ইলিয়ট নিরাপদে স্বদেশে ফিরে গেছেন। পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে কর্মরত অবস্থায় ৭ বছর আগে অপহৃত হন ডাক্তার ইলিয়ট ও তার স্ত্রী জ্যাকোলিন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং শুক্রবার (১৯ মে) একথা জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের শহর পার্থে ডাক্তার ইলিয়টের বাড়ি। বর্তমানে তিনি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজ শহরে ফিরে গেছেন।

মালি ও নাইজার সীমান্তের কাছের একটি প্রত্যন্ত এলাকা থেকে ২০১৬ সালে বুর্কিনা ফাসোর বিদ্রোহীরা যোদ্ধারা ডাক্তার ইলিয়ট ও তার স্ত্রীকে অপহরণ করে। ইসলামিক মাগরেবের আল-কায়দা ডাক্তার ইলিয়ট দম্পতিকে অপহরণ করার কথা স্বীকার করে। তারা সেখানকার একটি ক্লিনিকে ৪০ বছর ধরে কর্মরত ছিলেন। অপহরণের ৩ সপ্তাহ পরে জ্যাকোলিনকে ছেড়ে দেওয়া হয়।

এনবিএস/ওডে/সি