এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৯ মে, ২০২৩, ০২:০৫ পিএম
আলোচনার জন্য ইমরান খানের বাড়িতে যাচ্ছেন সরকারি প্রতিনিধি দল
লাহোর কমিশনার মুহাম্মদ আলী রান্দাওয়ার নেতৃত্বে পাঞ্জাব তত্ত্বধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নকবির এশটি প্রতিনিধি দল আলোচনার জন্য ইমরান খানের জামান পার্কের বাড়িতে জুমার নামাজের পর যাচ্ছেন। তারা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সঙ্গে আলোচনা করবেন।
প্রতিনিধি দলটি জামান পার্কে পৌঁছুবেন স্থানীয় সময় দুপুর দুইটায়। সরকারি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, তারা পিটিআই দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন কিভাবে তল্লাশি অভিযান পরিচালনা করা যায়।
যদি দুই পক্ষ একমত হতে পারে তাহলে তল্লাশি অভিযানে ৪০০ পুলিশ সদস্য অংশগ্রহণ করবে। বৈঠকের আগে জামান পার্কে যাওয়ার সব রাস্তা বন্ধ থাকলেও মল রোড ও ধর্মপুরা রোড খুলে দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী এক বৈঠকে বলেন, যেসব দুস্কৃতকারীর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে সেটা যে কোনো মূল্যে কার্যকর করতে হবে। পলাতক আসামিদের দ্রুতই গ্রেপ্তার করতে হবে।
অন্যদিকে জিও টিভির অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, জামান পার্ক থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ৬জনকে গ্রেপ্তার করেছে। পুলিশের ভাষায় তারা সবাই সন্ত্রাসী।
এনবিএস/ওডে/সি