এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৯ মে, ২০২৩, ০৮:০৫ পিএম
বাখমুত থেকে পিছু হটছে রুশ সেনারা
ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বলেছে, ইউক্রেনের বাহিনী পাল্টা হামলায় ‘কৌশলগত সুযোগকে’ কাজে লাগিয়ে জায়গা দখল করে নিয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনী ও রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়েগনার জানিয়েছে, বাখমুত শহরের আশপাশের এলাকা থেকে রুশ বাহিনী আরো পিছু হটেছে। কিয়েভ তার দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা হামলা শুরুর প্রেক্ষাপটে তাদের সেনারা কয়েক মাসের মধ্যে বাখমুতে বড় ধরণের সাফল্য অর্জন করেছে।
ইউক্রেন বলেছে, তাদের সেনারা বৃহস্পতিবার বাখমুতে দিনভর রুশ হামলা প্রতিহত করেছে এবং অনেক স্থানে এক কিলোমিটার পর্যন্তু অগ্রসর হয়েছে।
বাখমুতে রুশ বাহিনীর হামলার নেতৃত্ব দিচ্ছে ওয়েগনার। এর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, তাদের বাহিনীও বাখমুতের অনেক স্থানে ৪০০ মিটার পর্যন্তু অগ্রসর হয়েছে। তিনি টেলিগ্রাম চ্যানেলে বলেন, আমরা সব দিক থেকে বাখমুত যুদ্ধ সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে।
প্রিগোজিন বলেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেনারা বাখমুতের উত্তর থেকে ৫৭০ মিটার পর্যন্তু পিছু হটে গেছে।
ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বাখমুতে তাদের বাহিনীর অগ্রাভিযান সম্পর্কে বলেছেন, ‘ইউক্রেনের সেনারা তাদের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে আমরা বাখমুতের দক্ষিণপশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করছি।’
এনবিএস/ওডে/সি