ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আগামী ২৭ মে জানা যাবে বিশ্বকাপে বাংলাদেশ ভারতের কোন ভেন্যুতে খেলবে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ মে, ২০২৩, ১২:০৫ পিএম

আগামী ২৭ মে জানা যাবে বিশ্বকাপে বাংলাদেশ ভারতের কোন ভেন্যুতে খেলবে

আগামী ২৭ মে জানা যাবে বিশ্বকাপে বাংলাদেশ ভারতের কোন ভেন্যুতে খেলবে

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। আসর শুরুর সময় এগিয়ে এলেও এখনো চূড়ান্ত করা হয়নি বিশ্বকাপে সূচি। চূড়ান্ত সূচি এখনো প্রকাশ না হলেও বিশ্বকাপের ম্যাচগুলো কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে সেটি চূড়ান্তভাবে জানা যেতে পারে চলতি মাসেই। 

পাঁচটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আগামী ২৭ মে বিশেষ সাধারণ সভা ডেকেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই বৈঠক শেষেই জানা যাবে বাংলাদেশসহ অংশগ্রহণকারী দেশগুলোর ম্যাচ কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। 

সেই সভা শেষে বিশ্বকাপের ভেন্যু ঘোষণা করার পাশাপাশি আইসিসি ২০২৩ বিশ্বকাপের কার্যনির্বাহী কমিটির গঠণতন্ত্র নির্ধারণ, নারীদের আইপিএলের কমিটিও ঘোষণা করা হতে পারে।

এনবিএস/ওডে/সি