এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২০ মে, ২০২৩, ০৬:০৫ পিএম
বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোয়াব সভাপতি দুর্জয়, সম্পাদক দেবব্রত
শনিবার (২০ মে) ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন ছিলো। দীর্ঘ চার বছর পর অনুষ্ঠিত সভায় পুরানো নেতৃত্বেই আস্থা রাখছে সবাই, যে কারণে হয়নি কোনো নির্বাচন প্রক্রিয়া। কোনো ভোট ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার সভাপতি নির্বাচিত হলেন এই দুইজন।
সকাল সাড়ে ১০টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় কোয়াবের এজিএম।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় বিসিবির পরিচালকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
নির্বাচনকে ঘিরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম এলাকা ছিলো দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের পদভারে মুখরিত।
এনবিএস/ওডে/সি