এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২০ মে, ২০২৩, ০৮:০৫ পিএম
অনুশীলনে গার্দিওলাকে ধমক দেন কেভিন ডে ব্রুইন
কয়েকদিন আগে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিকে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। এছাড়াও এই ম্যাচে আলোচনা এসেছে বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনের আচারণ। জনান গেছে কোচ গার্দিওলাকে ধমক দিয়েছেন ম্যানচেস্টার সিটির তারকা কেভিন ডে ব্রুইনা।
কোচকে ধমক দেয়ার এই ঘটনাটি সামনে আসার পর থেকেই শুরু হয় তোলপাড়। ডি ব্রুইনার স্বভাববিরুদ্ধ এমন আচরণ নিয়ে অনেকেই তখন বিস্ময় প্রকাশ করেছেন। তবে এই বিষয়ে গার্দিওলা যা বললেন সেটা আরো অবাক করার মতোই। ম্যাচশেষে সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, ডে ব্রুইনার ধমক খেতে নাকি ভালোই লাগে তার।
রিয়ালের সাথে ম্যাচ চলাকালে ডাগআউট থেকে উঠে এসে টাচ লাইনের ওপর দাঁড়িয়ে গার্দিওলা ডি ব্রুইনাকে বলেছিলেন, বল বাড়াও, বল বাড়াও। এ সময় ডি ব্রুইনা কোচের ওপর বিরক্ত হয়ে হাত নাড়িয়ে তাকে থামতে বলেন। ঘটনাটি ধরা পড়েছে টেলিভিশন সম্প্রচারেও। এমনকি সে সময় ডি ব্রুইনা ‘শাট আপ’ বলে কোচকে থামিয়ে দিয়েছেন বলে জানা গেছে। আরএমসি স্পোর্টস।
তবে এমন ঘটনাকে বেশ স্বাভাবিক বলে মন্তব্য করেছেন কাতালান কোচ। তিনি বলেন, ক্যাভিনের সঙ্গে যা হয়েছে, তা আমার পছন্দ। আমরা প্রায়ই একে অপরের সঙ্গে ধমকা-ধমকি করি এবং এটা আমার বেশ পছন্দ। এই প্রাণশক্তি আমার ভালো লাগে। এটা এমন না যে প্রথম হয়েছে। আপনারা দেখেননি, সে কিন্তু অনুশীলনেও আমার ওপর চোটপাট নেয়। এটা আমাদের প্রয়োজন। এরপরই তার সেরাটা বেরিয়ে আসে।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার স্মৃতি এখনও তরতাজা। এরই মধ্যে আরো একটি আনন্দের উপলক্ষ্য সিটির সামনে। শনিবার রাতে নটিংহাম ফরেস্টের বিপক্ষে আর্সেনাল হারলে মাঠে না নেমেই শিরোপা জিতে যাবে সিটি। সেটা না হলেও সমস্যা নেই। চেলসির বিপক্ষে রোববারের ম্যাচে জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে হল্যান্ড-ডি ব্রুইনাদের।
এনবিএস/ওডে/সি