ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৩ সেনা নিহত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ মে, ২০২৩, ০২:০৫ পিএম

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৩ সেনা নিহত

 পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৩ সেনা নিহত

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলের বেলুচিস্তানে এ সন্ত্রাসী হামলা হয়। সামরিক বাহিনী এ খবর জানায়।

পাকিস্তান আন্ত:বাহিনী গণসংযোগ বিভাগ( আইএসপিআর) জানায়, শনিবার এক দল সন্ত্রাসী প্রদেশটির মার্গেট অঞ্চলে নিরাপত্তা বাহিনীর একটি চৌকিতে হামলা চালায়। অঞ্চলটির কয়লা খনিতে চাঁদাবাজি বন্ধ করতে সম্প্রতি চৌকিটি স্থাপন করা হয়েছিল। এ সময় সেনাদের হামলায় এক সন্ত্রাসীও নিহত হন।

বর্তমানে নিরাপত্তা বাহিনীর অভিযানের ফলে চাপে আছে সন্ত্রাসীরা। তারা এলাকাটি ছেড়ে পালিয়ে যাচ্ছে। বর্তমানে সেখানকার শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করারসন্ত্রাসীদের অপচেষ্টা নষ্ট করে দিয়েছে নিরাপত্তা বাহিনী বলে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়।

এনবিএস/ওডে/সি