ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বাখমুত পতনের দাবি মস্কোর, প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ মে, ২০২৩, ০৮:০৫ পিএম

বাখমুত পতনের দাবি মস্কোর, প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি 

বাখমুত পতনের দাবি মস্কোর, প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি 

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন যখন বাখমুত পতনের জন্যে তার সেনাবাহিনীকে ধন্যবাদ দিয়েছেন, একই সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে তার  নতুন সাহায্য প্যাকেজের জন্য জানিয়েছেন। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সেনাবাহিনী ও ওয়াগনার গ্রুপ সম্মিলিতভাবে অভিযান চালিয়ে ‘আরতোমোভস্ক’ শহরটি পুরোপুরি স্বাধীন করেছে। সাবেক সোভিয়েত শাসনামলে বাখমুত শহরের নাম ছিল আরতোমোভস্ক। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রকাশিত হওয়ার পর প্রেসিডেন্ট পুতিন রুশ সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, যারা বাখুমত দখলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তাদের পদক প্রদান করা হবে। কিন্তু প্রেসিডেন্ট জেলেনস্কি বাখমুত দখলে মস্কোর দাবি প্রত্যাখ্যান করে বলেছেন সেখানে আমাদের সেনাবাহিনী এখনো লড়াই করছে। জেলেনস্কি রোববার বাইডেনকে তার নতুন সামরিক সহায়তা দেওয়ার জন্যে বাইডেনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমাদের জনগণের কাছ থেকে একটি বিশাল কৃতজ্ঞতা। আমি আনন্দিত যে আমাদের মধ্যে এত শক্তিশালী সম্পর্ক রয়েছে,” জেলেনস্কি বলেন, “আমরা আমাদের দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য আরও সহযোগিতা নিয়ে আলোচনা করেছি।”

এসময় বাইডেন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে রক্ষা করার জন্য ইউক্রেনের ক্ষমতাকে শক্তিশালী করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞাগুলি ‘নিশ্চিত করবে যে আমরা পুতিনের উপর তার সমর্থকদের জবাবদিহি করার জন্য চাপ বজায় রাখব।’

রাশিয়ার ওয়াগনার সামরিক গ্রুপটির প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, বাখমুত পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে এসেছে। দখলীকৃত শহরটি সেনাবাহিনীর হাতে হস্তান্তর করার আগে প্রতি ‘ঘরে ঘরে’ তল্লাশি চালানো হবে বলেও প্রিগোঝিন ঘোষণা করেন।
ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী গান্না মালইয়ার টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে বলেছেন, বাখমুতে প্রচণ্ড সংঘর্ষ চলছে এবং সেখানকার পরিস্থিতি ভয়াবহ। 

এনবিএস/ওডে/সি