এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২১ মে, ২০২৩, ০৮:০৫ পিএম
পাকিস্তান বিশ্বকাপ জিতলে বিসিসিআইয়ের মুখে চড় মারা হবে: শহিদ আফ্রিদি
চলতি বছর পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে চায় না ভারত। এরপর পাল্টা জবাবে অক্টোবরে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপকে বয়কট করার হুমকি দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। তবে নাজাম শেঠির এমন মন্তব্যে চটেছেন দেশটির সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি।
আফ্রিদি বলেন, আমি বুঝতে পারছি না পিসিবি কেন এতটা একগুঁয়েমি করছে এবং বলেই যাচ্ছে আমরা ভারতে যাবো না। তাদের পরিস্থিতিটা সহজভাবে নেওয়া উচিত এবং বুঝা দরকার একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে যাচ্ছে। সেটা ইতিবাচক নিয়ে খেলতে যাওয়া উচিত।
আপনার ছেলেদের বলুন ট্রফি নিয়ে আসতে। পুরো জাতি আপনার পাশে থাকবে। এটা শুধু আমাদের জন্য বড় জয়ই হবে না, বিসিসিআইর মুখে কষে একটি চড় মারাও হবে। ভারতে যাও, ভালো ক্রিকেট খেল এবং ট্রফি জেত। এটাই সব, আমাদের জন্য এটাই বিকল্প। আমাদের সেখানে যেতে হবে, ফিরতে হবে ট্রফি নিয়ে। তাদের (বিসিসিআই) পরিষ্কারভাবে বুঝিয়ে দাও যে আমরা যেকোনো জায়গায় গিয়ে জিততে পারি।
গত ডিসেম্বরে পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন নাজাম শেঠি। তিনি আসার পর নিউজিল্যান্ডের বিপক্ষে একটি সিরিজে অন্তর্র্বতীকালীন প্রধান নির্বাচক ছিলেন আফ্রিদি। স্থায়ীভাবে তাকে নির্বাচক হওয়ার প্রস্তাব জানালেও, ব্যস্ততার কারণে তা ফিরিয়ে দেন সাবেক এই অলরাউন্ডার।
এনবিএস/ওডে/সি