এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২২ মে, ২০২৩, ০২:০৫ পিএম
সুদানের দারফুরে সংঘর্ষে ১৮ বেসামরিক নিহত
রোববার ( ২১ মে) পশ্চিম সুদানের দক্ষিণ দারফুর অঞ্চলে সুদানের সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) আধাসামরিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৮ জন বেসামরিক নিহত হয়েছে।
এক বিবৃতিতে সুদান ডাক্তার সিন্ডিকেট বলেছে, শনিবার প্রাদেশিক রাজধানী নিয়ালায় প্রথম যে সহিংসতা শুরু হয়েছিল তাতে দু’জন আহত হয়েছেন।
এছাড়াও শহরজুড়ে ব্যাপক গোলাগুলির মধ্যে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বেশ কয়েকটি পরিবার তাদের বাড়ি ছেড়ে শহরের বাইরে আশ্রয় নিয়েছে।
সৌদি আরবে আলোচনার পর শনিবার সাত দিনের যুদ্ধবিরতির জন্য দুই সামরিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে একটি চুক্তি সত্ত্বেও সহিংসতা হয়েছে।
স্থানীয় চিকিৎকদের মতে, ১৫ এপ্রিল থেকে সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে লড়াইয়ে কমপক্ষে ৮৫০ বেসামরিক লোক নিহত এবং তিন হাজার ৩০০ জনেরও বেশি আহত হয়েছে।
কয়েক দশক ধরে সংঘাত-আক্রান্ত স্বৈরশাসনাধীন সুদানকে গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিকভাবে সমর্থিত চুক্তির অধীনে আরএসএফ-কে সেনাবাহিনীতে একীভূত করার পরিকল্পনা নিয়ে বিরোধের পর ১৫ এপ্রিল সুদানে লড়াই শুরু হয়।
দ্বিতীয় আদেশ অনুযায়ী বুরহান বিদ্রোহী গোষ্ঠীর নেতা মালিক আগারকে তার নতুন ডেপুটি হিসেবে নিয়োগ দিয়েছেন। সরকারের সাথে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার পর মালিক ২০২০ সালে সুদান কাউন্সিলে যোগ দেন।
এনবিএস/ওডে/সি