ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

৪.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ মে, ২০২৩, ০৬:০৫ পিএম

৪.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

৪.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

সোমবার (২২ মে) সকালে মিয়ানমারে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৫। তবে এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

সোমবার এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে রিখটার স্কেলে ৪.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে সোমবার ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে। সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে মিয়ানমারে এই ভূমিকম্প আঘাত হানে।

এনসিএস অনুসারে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪ কিলোমিটার গভীরে। সর্বশেষ এই কম্পনের পর এ নিয়ে চলতি মাসে দ্বিতীয় দফায় ভূমিকম্পে কাঁপল মিয়ানমার। এর আগে গত মে মাসের শুরুতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ভূমিকম্প হয়েছিল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে হওয়া সেই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ২।

এর আগে গত ফেব্রুয়ারি মাসের শেষে দিকে মিয়ানমারে মাঝারি মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় বিকেলের দিকে দেশটির আয়াবতী ও রাখাইন রাজ্যে এ দুই ভূমিকম্প আঘাত হানলেও কম্পন অনুভূত হয়েছিল বাংলাদেশের কক্সবাজারেও।

এনবিএস/ওডে/সি